About

সৈয়দ আব্বাস আলী স্মৃতি সংসদ

পরম করুণাময় আল্লাহু তা’আলা সৃষ্টি জগতে মানব জাতিকে শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন করেছেন। পরম সত্য কথা এই যে বর্তমান সমাজ সামাজিক ও ইসলামিক কার্যক্রম থেকে পিছিয়ে আছে। এই পিছিয়ে পড়া সমাজকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য দরকার যুব ও ছাত্র সমাজের সম্মিলিত প্রচেষ্টা।
আর এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য ২০১১ ইং সালের ১জুন প্রতিষ্ঠিত হয় সৈয়দ আব্বাস আলী স্মৃতি সংসদ। সৈয়দ আব্বাস আলী স্মৃতি সংসদের কর্মকান্ড সুষ্ঠভাবে সম্পাদনের জন্য এ সংবিধান প্রণীত ও প্রবর্তিত হল।

সংগঠনের নাম-
সংগঠনের নাম (বাংলায়):- সৈয়দ আব্বাস আলী স্মৃতি সংসদ।
ইংরেজিতে:-

মূলনীতি সমূহ-
১. ঐক্য ২. শান্তি ৩. শৃঙ্খলা ৪. ক্রীড়া ৫. প্রগতি ৬. শিক্ষা ও ৭. সঞ্চয়

আদর্শ
আল্লাহ ও তাঁর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালামের আদেশ-নিদের্শের সামগ্রিক ও নিংশর্ত অনুসরণ।

উদ্দেশ্য ও লক্ষ্য
ইসলামী মূলবোধ ও সামাজিক চেতনায় উদ্বুদ্ধ করা।

কর্মসূচী
* সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন।
* ধর্মীয় অনুষ্ঠান উদ্যাপন।
* গরীব দুস্থদের সহযোগিতা।
* শিক্ষা ও ক্রীড়ামূলক কার্যক্রম।

কার্যকরী এলাকা
চট্টগ্রাম জেলা।

মনোগ্রাম


অত্র সংগঠনের মনোগ্রাম মশাল খচিত। মশালের গায়ের রং সবুজ যা তারুণ্যকে নির্দেশ করে এর উপরে রয়েছে হলুদ রং যা নবযাত্রার প্রতীক এবং সাদা রং শান্তি প্রতীক। সংগঠনের সংক্ষেপ নাম -S.A
নীচের অংশের লেখা থাকবে সৈয়দ আব্বাস আলী স্মৃতি সংসদ। নকশা নিন্মরূপ-

পতাকা
সৈয়দ আব্বাস আলী স্মৃতি সংসদের পতাকা চার রং সম্বলিত। গায়ের রং হবে “সবুজ” তার উপর ঘোল বিত্ত আকারে “হলুদ” এবং উপরে “সাদা” আর কালো রঙের লেখা থাকবে যা হবে- S.A

ব্যাখা
সবুজ রং তারুণ্যকে নির্দেশন
হলুদ রং- নবযাত্রার প্রতীক
সাদা রং- শান্তির প্রতীক
কালো রং- সংসদের সংক্ষিপ্ত নাম। 

কেন্দ্রীয় দপ্তর বা কার্যালয়
সংসদের দপ্তর বা কার্যালয় অস্থায়ী ভাবে সৈয়দ আব্বাস আলীর বাড়িতে থাকবে।

কর্মী/সদস্য স্তর
১। কার্যকরী সদস্য
২। সাধারণ সদস্য ৫ স্তর
(১) আজীবন সদস্য (২) মহিলা সদস্য (৩) অতিথি সদস্য (৪) প্রবাসী সদস্য (৫) জুনিয়র সদস্য

No comments

Powered by Blogger.