ইতিহাস
চট্টলার ঐতিহ্যবাহী স্যার আশুতোষ ডিগ্রি কলেজ প্রতিষ্ঠিত হয় ১৯৩৯ সনে। অঁজ পাড়া গাঁয়ে প্রতিষ্ঠিত তখনকার সময়ে এ কলেজ ছিল গ্রামাঞ্চলে উচ্চ শিক্ষার একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান। বৃহত্তর চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ইত্যাদি অঞ্চলের ছেলেরা মূলত: এখানেই পড়ালেখা করত। বিশেষ করে গ্রামের সাধারণ দরিদ্র জনগোষ্ঠীর ছেলে-মেয়েরা বিভিন্ন কারণে পড়ার জন্য এ কলেজকে বেছে নিত। গ্রামীণ পরিবেশে প্রাকৃতিক শোভামন্ডিত বিশাল এলাকা নিয়ে এ কলেজের অন্যতম আকর্ষণ ছিল পন্ডিত প্রবর জ্ঞানী-গুণী অধ্যাপকবৃন্দ। কলেজের ৭০ বছরের ইতিহাসে অনেক বরেণ্য শিক্ষক শিক্ষকতা করেছেন এবং অত্র এলাকায় জ্ঞানের মশাল জ্বালিয়েছেন।
ব্রিটিশ আমলের শেষ দশকে প্রতিষ্ঠিত কলেজটির ইতিহাস পুরো পাকিস্তানী পিরিয়ড পার হয়ে বর্তমানের বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত। সেই ইতিহাসের ধারাবাহিকতায় অনেক চড়াই উৎরাই পার হওয়ার পর কলেজের অধ্যাপকবৃন্দ

এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরে সম্মিলিত প্রচেষ্টায় ১৯৮৬ ইংরেজির ২৬শে অক্টোবর অধ্যাপকবৃন্দ এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মিলিত প্রচেষ্টায় কলেজটি ১৯৮৬ ইংরেজির ২৬শে অক্টোবর সরকারীকরণ করা হয়। বাবা ‘‘রসিক চন্দ্র দত্ত’’ মা ‘‘মুক্তকেশী দত্ত’’রেবতী রমণ দত্ত জ্যেষ্ঠ পুত্র, এমএ; বিসিএস
No comments